Read today's news --> Click here

ভোটযুদ্ধ দোরগোড়ায়: আজ পূর্ব অসমের পাঁচ কেন্দ্রে ম্যারাথন প্রচারে ঝড় তুলবেন মুখ্যমন্ত্রী হিমন্ত

আসন্ন অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র ন’দিন বাকি । হাইভোল্টেজ এই নির্বাচনের আগে প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না শাসকদল। তাই শেষ মুহূর্তের জনসংযোগ জোরদার করতে শনিবার পূর্ব অসমের পাঁচটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ম্যারাথন প্রচারে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) ।

দলীয় সূত্রে জানা গেছে, আজ সারাদিন ধরে পূর্ব অসমের বিভিন্ন প্রান্তে একাধিক মেগা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী । নির্ধারিত সূচি অনুযায়ী, মাজুলিতে (Majuli) দলীয় প্রার্থী ভুবন গামের (Bhuban Gam) সমর্থনে একটি বিশাল জনসভা করার কথা রয়েছে তাঁর । এরপর নাওবৈচাতে (Nowboicha) বসন্ত দাস (Basanta Das), সিসিবরগাঁওয়ে (Sissiborgaon) জীবন গগৈ (Jibon Gogoi) এবং শাদিয়ায় (Sadia) বলিন চেতিয়ার (Bolin Chetia) সমর্থনেও নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ভোট প্রার্থনা করবেন তিনি ।

পরপর চারটি মেগা জনসভার পাশাপাশি এদিন একটি বর্ণাঢ্য রোড-শো-তেও পা মেলাবেন মুখ্যমন্ত্রী । ডিব্রুগড় (Dibrugarh) বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রশান্ত ফুকনের (Prasanta Phukan) সমর্থনে আয়োজিত এই রোড-শো-তে মুখ্যমন্ত্রীর উপস্থিতি দলের কর্মী-সমর্থকদের মনোবল আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে । নির্বাচনের ঠিক মুখে পূর্ব অসমে মুখ্যমন্ত্রীর এই ঝটিকা প্রচার সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ভোটযুদ্ধ দোরগোড়ায়: আজ পূর্ব অসমের পাঁচ কেন্দ্রে ম্যারাথন প্রচারে ঝড় তুলবেন মুখ্যমন্ত্রী হিমন্ত
Scroll to top