মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেও ধাক্কা খেল মূল্যবান ধাতু: বিগত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নামল সোনা ও রূপোর দাম
মধ্যপ্রাচ্যে চলমান চরম ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বৃহস্পতিবার সন্ধ্যায় এমসিএক্স (MCX) বাজারে সোনা ও রূপোর ব্যাপক দরপতন লক্ষ্য করা গেছে । বিনিয়োগকারীদের ক্রমাগত বিক্রির চাপের জেরে এই দুটি মূল্যবান ধাতুর দাম গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে । সুদের হার এবং মূল্যস্ফীতি সম্পর্কে বিনিয়োগকারীদের নতুন করে মূল্যায়নের ফলেই ধাতুর বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা […]