নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজই গুয়াহাটিতে পা রাখছেন শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ
আসন্ন অসম বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের ঝড় তুলতে আজ, শনিবার গুয়াহাটিতে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই শীর্ষ নেতা আজ সন্ধ্যায় বিমানে শহরে পা রাখবেন এবং সরাসরি একাধিক গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন । সূত্রের খবর অনুযায়ী, গুয়াহাটিতে পৌঁছানোর পরপরই তিনি গুয়াহাটি সেন্ট্রাল (Guwahati Central) কেন্দ্রের বিজেপি প্রার্থী […]