শিলচরে বেপরোয়া গতির বলি কাছাড়ের জেলাশাসকের গাড়িচালক; ঘাতক ফুড কর্পোরেশনের এসইউভি
শিলচর শহরে সরকারি স্টিকার লাগানো গাড়ির বেপরোয়া গতির কারণে আবারও এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। মঙ্গলবার রাতে শহরের রামনগর এলাকায় একটি দ্রুতগামী এসইউভি (SUV)-র ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন কাছাড়ের জেলাশাসকের (ডিসি) সরকারি গাড়ির চালক । নিহত ব্যক্তির নাম হরি সিংহ (৫৫) । তিনি শিলচরের অদূরে রামনগরের লারমাগ্রামের বাসিন্দা ছিলেন এবং কাছাড়ের জেলাশাসকের দপ্তরে চালক হিসেবে […]