পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝেই ভারতের দ্বিতীয় এলপিজি ট্যাংকার ‘নন্দা দেবী’ নিরাপদে ভিড়ল গুজরাটের ভাদিনার বন্দরে
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক বড় স্বস্তির খবর। কাতার থেকে রওনা হয়ে এবং উত্তেজনায় পরিপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করে মঙ্গলবার, ১৭ই মার্চ, গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার ভাদিনার বন্দরে এসে পৌঁছেছে ভারতের দ্বিতীয় এলপিজি (LPG) ট্যাংকার ‘নন্দা দেবী’ । এই ট্যাংকারটি প্রায় ৪৬,৫০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহন করে […]