
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝেও ভারতের বাজারে সোনার দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে । আন্তর্জাতিক বাজারে সপ্তাহান্তে হলুদ ধাতুর দাম ঊর্ধ্বমুখী হলেও, ভারতের অভ্যন্তরীণ বাজারে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে । বর্তমানে দেশে সোনার দাম তার সর্বকালের সর্বোচ্চ বা রেকর্ড দরের তুলনায় প্রায় ১৭ শতাংশ নিচে নেমে গেছে ।
তথ্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম তার সর্বোচ্চ দামের থেকে একধাক্কায় ৩১,০০০ টাকা সস্তা হয়ে বর্তমানে ১,৪৯,৬৫০ টাকায় এসে বন্ধ হয়েছে । বুলিয়ন বাজারে সোনার এই মূল্যবৃদ্ধিকে আটকে রেখেছে মূলত তিনটি প্রধান কারণ— মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং চড়া সুদের হার বজায় থাকার প্রবল সম্ভাবনা । বাজারে সোনার ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এই বাহ্যিক কারণগুলির জন্যই সামগ্রিকভাবে চূড়ান্ত অস্থিরতা বিরাজ করছে বলে জানা গেছে ।