অসমের সমস্ত ‘ভালো’ কংগ্রেস নেতাকে বিজেপিতে আনতে চাই, অমিত শাহের নির্দেশেই এই অভিযান: মুখ্যমন্ত্রী হিমন্ত
আসামের রাজ্য রাজনীতিতে বিরোধী শিবিরকে আরও দুর্বল করার সুস্পষ্ট কৌশল জনসমক্ষে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । বুধবার নয়াদিল্লিতে সদ্য প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান পর্বে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন যে, কংগ্রেসের সমস্ত ‘ভালো’ নেতা এবং ‘সম্পদ’কে নিজেদের দলে টানাই এখন বিজেপির অন্যতম প্রধান লক্ষ্য । দল এবং রাজ্যের বৃহত্তর […]